বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার ৮ টি চেকলিস্ট

 


১. কলেজ রিসার্চ ভালো করে করুন।

বেশির ভাগ এপ্লিক্যান্ট কলেজ রিসার্চ করে না। অমুক ভাইয়া বলেছে তমুক কলেজে ফুল রাইড দেই, চল এপ্লাই করি। এই ভুলটা বেশিরভাগ এপ্লিক্যান্ট করে। 

কলেজ রিসার্চ এর জন্য ছোট একটা ডকুমেন্ট — 

https://static1.squarespace.com/.../MMQDCLB+062917.pdf

ডকুমেন্টটি অনেক বেসিক লেভেলের ধারণা দেয়। তাই এইটাকে একমাত্র কলেজ রিসার্চ টুল ধরা একটি ভুল সিদ্ধান্ত হবে।

২. একাডেমিক রেজাল্ট ভালো রাখা।

ভাই আমি জি পি এ ৪.২৭ পেয়েছি। দেশে কোথাও টিকি নাই। এইবার একটু বলেন বিদেশ কিভাবে যাওয়া যায়।

আপনি একটু পর্যালোচনা করে দেখবেন যারাই ভালো ইউনিভার্সিটিগুলোতে গিয়েছে তারা হুট করে যায়নি। তাদের একাডেমিক রেজাল্ট অনেক শক্ত ছিলো এবং গুছানো কন্সিট্যান্ট একটা রেজাল্ট ছিলো।

ভুলেই এই ধারণা আনা যাবে না ভালো US ইউনিভার্সিটিগুলো শুধু ECA দেখে।

৩.  ECA প্রোফাইল ডকুমেন্টেশন।

অনেকে দেখবেন ECA খুব ইম্প্রেসিভ না কিন্তু ভালো কলেজে যাচ্ছে। এইটার গোপন রহস্য কি? খুব সিম্পল তারা তাদের ECA গুলো গুছিয়ে তুলেছে পুরো এপ্লিকেশন এ।

যেমন কেউ বললো আমি কোডিং করি। আরেকজন বললো আমি কোড করে অমুক এপ বানিয়েছি। কোনটা বেশি ইম্প্যাক্ট রাখে?

এই ভিডিওটি দেখুন কিভাবে ECA গুছাবেন তার জন্য — https://youtu.be/zt_L6Ha6pTY

৪. SAT/ ACT ভালো স্কোরঃ 

কেন কলেজগুলো এইটা দেখে? উত্তরটা সিম্পল University লাইফে প্রচুর একাডেমিক রিডিং থাকে। আপনি এই রিডিংগুলোর সাথে খাপ খাওয়াতে পারবেন কিনা তাএ একটি লক্ষণ আপনার SAT  score.

SAT এর জন্য বেস্ট রিসোর্স — 

khanacademy.org (free)

1600.io (paid)

৫. LOR / LETTER OF RECOMMENDATIONS — 

আপনার ৩ টি লেটার লাগবে। যা লিখবে আপনার শিক্ষক, কোচ, টিচার কিংবা আপনাকে খুব ভালো করে মেন্টর করেছে এমন কেউ। 

এই লেটারগুলো বাংলাদেশে ট্যাম্পলেইট হয়। ভুলেও ট্যাম্পলেইট ব্যবহার করবেন না। কলেজ লাইফ থেকে ৩ জন টিচারের সাথে ভালো সম্পর্ক রাখা আপনার দায়িত্ব বলা চলে।

৬. IELTS/ TOEFL/ DET —

আপনি যদি ইংলিশ মিডিয়ামের ছাত্র হন অনেক কলেজ এ এইটা লাগে না। তবে কিছু কিছু কলেজ চাই আপনি ইংরেজি পারেন কিনা তা চেক করতে তাই দিয়ে রাখা ভালো।

৭. Common App Essay —

যে কোন সিনিয়রকে জিজ্ঞাসা করবেন কলেজ এপ্লিকেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল কি? এক বাক্যে সবাই বলবে Essay.

এইখানে আপনাকে নিজেকে তুলে ধরতে হবে। চোখ বন্ধ করে এই ব্লগ ফলো করেন আর কিচ্ছু লাগবে না।

www.collegeessayguy.com

৮. Additional Things — Common App Additional Info, Honours List, College Specific Essays, College Specific Test, Virtual Tour, Interview and so on.

আপনাকে হেল্প করবে এমন একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শুধু EducationUSA Bangladesh. 

উনারা কখনো ডিস্টার্ব ফিল করেনা। উনাদের হেল্প নেন এক্কেবারে বিনা পয়সায়, ফ্রি তেই।

এখন আপনার কাজ কি? চোখ নাক কান বন্ধ করে Common App এ একটি একাউন্ট বানানো তারপর প্রতিটি কলেজ সিলেক্ট করে আপনার জন্য সেরা ডিসিশনটা নেওয়া।

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.